ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সস্ত্রীক করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী মীরা ভট্টাচার্য।

মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট দেখা দেয়ায় মীরা ভট্টাচার্যকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে বাড়িতেই চিকিতসাধীন আছে বুদ্ধদেব ভট্টাচার্য। তার শরীরে অক্সিজেনের মাত্রা এখনও আশঙ্কাজনক নয়।

জানা যায়, বেশকিছুদিন ধরেই বুদ্ধদেব এবং তাঁর স্ত্রীর কিছু উপসর্গ দেখা দিয়েছিল। প্রথমে করোনা সংক্রমিত হন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরেও করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপরেই তাকে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। করোনার রিপোর্ট পজেটিভ আসে তারও।

এদিকে ভারতে করোনাভাইরাসে একদিনে রেকর্ড সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে। তবে একদিনে করোনা শনাক্ত কিছুটা কমেছে। এনিয়ে ভারতে মোট মোট মৃত্যু ২ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। আর মোট শনাক্ত ২ কোটি ৫৪ লাখের বেশি। এর আগে মঙ্গলবার ভারতে করোনায় একদিনে রেকর্ড ৪ হাজার ৩৪০ জনের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102