ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সহকর্মীর স্বর্ণ-ফোন আত্মসাৎ: বাবা-ভাইসহ মালয়েশিয়া প্রবাসী গ্রেপ্তার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৬০ বার পঠিত

সহকর্মীর পাঠানো স্বর্ণালংকার ও মোবাইল ফোন তার স্বজনদের ফেরত না দিয়ে আত্মসাতের চেষ্টার মামলায় জাবেদ হোসেন ইমন (২০) নামে এক মালয়েশিয়া প্রবাসীকে তার বাবা ও ভাইসহ গ্রেপ্তার হয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামচরি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মালয়েশিয়া প্রবাসীর স্বর্ণালংকার ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি গ্রামের বাসিন্দা খলিলুর রহমান প্যাদা (৪৫), তার মালয়েশিয়া প্রবাসী ছেলে জাবেদ হোসেন ইমন (২০) ও অপর ছেলে মো. কাউসার (২৩)।

মামলার বাদী হলেন ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম।

মামলার বরাত দিয়ে ওসি আসাদুজ্জামান জানান, মামলার বাদীর ফুফাতো ভাই ফয়সাল আহমেদ শুভ্র ৬ বছর ধারে মালয়েশিয়া থাকেন। মালয়েশিয়ায় ইমন ছিলেন তার সহকর্মী। গত ২২ জুন তিনি দেশে ফেরেন। শুভ্র তার কাছে ৯৩ দশমিক ৯৮ গ্রাম ওজনের ৮ লাখ ৮৩ হাজার টাকার স্বর্ণালংকার ও একটি দামি মোবাইল ফোন পাঠান। সেই মালামালগুলো হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বাদী আরিফুল ইসলামের সংগ্রহ করার কথা ছিল। সেগুলো সংগ্রহ করার জন্য ২৩ জুন আরিফুর ইসলাম বিমানবন্দরে অবস্থান করলে ইমন কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

পরে ইমনের ঠিকানা সংগ্রহ করে লামচরি গ্রামে যান আরিফুল ইসলাম। ইমনের বাড়িতে গিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোন চাইলে তিনি সেগুলো এয়ারপোর্টে আসা স্বজনকে দিয়ে দিয়েছেন বলে জানান। তখন আরিফুল ইসলাম কাউনিয়া থানায় মামলা করেন।

মামলার সূত্র ধরে পুলিশ দুই ছেলেসহ বাবাকে গ্রেপ্তার করে এবং আত্মসাৎকৃত মালামাল উদ্ধার করে। পরবর্তীতে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102