ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সহজ ডটকমকে ভোক্তা অধিকারের করা ২ লাখ টাকা জরিমানা স্থগিত: হাইকোর্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনরত মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে টিকিট বুকিং অপারেটর সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছিল জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সহজ ডটকমকে করা ভোক্তা অধিকারের ২ লাখ টাকার এ জরিমানা স্থগিত করেছে হাইকোর্ট।

রোববার (৩১ জুলাই) বিচারপতি মো. খসরু জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ জরিমানা স্থগিত করা হয়।

প্রসঙ্গত, গত ১৩ জুন রেলওয়ের ওয়েবসাইটে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার টিকিট কাটার চেষ্টা করেন মহিউদ্দিন রনি। অনলাইন পেমেন্ট সিস্টেমে বিকাশ থেকে ভেরিফিকেশন কোড পাঠানো হয়। কিন্তু পিন নম্বর দিয়ে সেটি নিশ্চিত করার আগেই বিকাশ অ্যাকাউন্ট থেকে টিকিটের মূল্য কেটে নেওয়া হয়। অর্থাৎ তিনি টিকিট পাননি, আবার টাকাও নিয়ে গেল। ঘটনার পর রনি কমলাপুর রেলস্টেশনে গিয়ে রেলওয়ের সার্ভার রুমে অভিযোগ করেন। সেখান থেকে কারণ হিসেবে জানানো হয়, সিস্টেমের কারণে এমন হয়েছে। ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।

রনির অভিযোগ, তখন তার চোখের সামনে মোবাইল অ্যাপের মাধ্যমে তার বুকিং করা ৬৮০ টাকার আসনটিই আরেক যাত্রীর কাছে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করেন স্টেশনের কম্পিউটার অপারেটর। এরপর ভোক্তা অধিকার অধিদপ্তরে ১৪ ও ১৫ জুন দুই বার অভিযোগ করেন তিনি।

তবে রনির এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি সহজের। তাদের দাবি, টিকিট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা ছিল না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102