ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাঁতার কাটতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৭ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় খিরু নদীতে সাঁতার কাটতে নেমে আবু নাইম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জালপাজা গ্রামে খিরু নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আবু নাইম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। জালপাজা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

জালপাজা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল আলম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জালপাজা গ্রাম ভালুকা ও গাজীপুরের শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। সকাল সাড়ে ১১টার দিকে আবু নাইম তার তিন চারজন বন্ধুকে নিয়ে জালপাজা গ্রামের খিরু নদীতে সাঁতার কাটতে নামে। ঘণ্টাখানেক পরে তার বন্ধুরা নদী থেকে উঠে এলেও আবু নাইম নিখোঁজ থাকে। একপর্যায়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে নাইমকে উদ্ধার করে।

পরে স্বজনরা খবর পেয়ে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এক এসএসসি পরীক্ষার্থী খিরু নদীতে সাঁতার কাটতে গিয়ে মারা গেছে বলে খবর পেয়েছি। তবে এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102