ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাঁথিয়ায় ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত
পাবনা

পাবনার সাঁথিয়ায় ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে উপজেলার আতাইকুলা থানার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহেজ প্রাং(৭০) মৃত ইমারত প্রামাণিকের ছেলে।

জানা যায়, আহেজ প্রাং অভাবের কারণে তার ছেলে আ. রহিমের (৪২) কাছ থেকে ২ হাজার টাকা ঋণ নেয়। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ছেলে রহিম পিতা আহেজ পরামানিকের নিকট ঋণের টাকা ফেরত চান। বাবা টাকা ফেরত না দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে রহিম বাঁশের লাঠি দিয়ে পিতার মাথার পিছন দিকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।

রাতেই সংবাদ পেয়ে আতাইকুলা থানা পুলিশ বৃদ্ধ আহেজের লাশ উদ্ধার করে। ঘাতক রহিম রাতেই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আতাইকুলা থানার ওসি (তদন্ত) সিদ্দিক হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102