ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিককে তথ্য না দেওয়ায় শিল্পকলার কর্মকর্তাকে অর্থদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৯ বার পঠিত

তথ্য অধিকার আইনে চাওয়া তথ্য ইচ্ছাকৃতভাবে না দেওয়ায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার মো. হামিদুর রহমানকে অর্থদণ্ড দিয়েছে তথ্য কমিশন।

হামিদুর রহমান বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কালচারাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

দ্য বিজনেস স্টান্ডার্ডের ময়মনসিংহ প্রতিনিধি ও যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদের অভিযোগের প্রেক্ষিতে শুনানি শেষে ওই কর্মকর্তাকে এক হাজার টাকা জরিমানা করে তথ্য কমিশন।

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও ড. আব্দুল মালেক অভিযোগ শুনানি পর এই রায় দেন।

তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত রায়ে উল্লেখ করা হয়, অভিযোগকারী গত ১৫ মার্চ তৎকালীন ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হামিদুর রহমানের কাছে ২০২০-২১ অর্থবছর থেকে বরাদ্দকৃত অর্থ থেকে দেওয়া ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে ২০টি অনুষ্ঠানের বরাদ্দ বাস্তবায়নের তারিখ ও বিবরণসহ খরচের তথ্য চেয়ে আবেদন করেন।

নির্ধারিত সময়ে সেই তথ্য না পেয়ে অভিযোগকারী গত ৯ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও আপিল কর্তৃপক্ষ বরাবর আপিল করেন। অপিলের পরও কোনো প্রতিকার না পেয়ে অভিযোগকারী সংক্ষুব্ধ হয়ে গত ৯ জুন তথ্য কমিশনের কাছে অভিযোগ করেন।

পরে তথ্য কমিশন অভিযোগটি পর্যালোচনা করার জন্য ২০ জুলাই শুনানির দিন ধার্য করে ভার্চ্যুয়াল পদ্ধতিতে শুনানি গ্রহণের জন্য অভিযোগকারী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রতি সমন জারি করে।

পরে শুনানিতে বর্তমান দায়িত্বপ্রাপ্ত জেলা কালচারাল অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন ও সাবেক জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান সংযুক্ত হন।

শুনানি শেষে এবং কাগজপত্র পর্যালোচনায় প্রমাণিত হয়, চাওয়া তথ্যসমূহ সরবরাহ যোগ্য। অভিযুক্ত হামিদুর রহমান তথ্য দিতে অবহেলা করেছেন।

এতে আরও উল্লেখ করা হয়, ইচ্ছাকৃতভাবে প্রদানযোগ্য তথ্য সরবরাহ না করে তথ্যের অবাধ প্রবাহে বাধা-বিঘ্ন সৃষ্টি করায় সাবেক জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং সাংবাদিকের চাওয়া তথ্য ২০ দিনের মধ্যে সর্বরাহ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালককে সিদ্ধান্তের অনুলিপি দিতে বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102