ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিককে হুমকি দিয়ে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ, প্রকাশ্যে গোপন তথ্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ বার পঠিত

কিছুদিন আগে মাদক মামলায় গ্রেফতার হয়েছিল ছেলে আরিয়ান খান। শাহরুখ খানের ছেলের কারাবাস নিয়ে শোরগোল পড়েছিল ভারতজুড়ে। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে না পেরে শাহরুখ-গৌরীর নিত্যদিনের উদ্বেগ। গত বছর সবটাই দেখা হয়ে গিয়েছে অনুরাগীদের। কিন্তু এ কথা জানতেন কি, অতীতে কিং খান নিজেও গ্রেফতার হয়েছিলেন পুলিশের হাতে? তিন দশক আগের সেই ঘটনার উল্লেখ রয়েছে অনুপমা চোপড়ার লেখা বই, ‘কিং অব বলিউড’-তে।

১৯৯২ সাল। শাহরুখ তখন কাজ করছেন তার বহু চর্চিত এবং বিতর্কিত ছবি ‘মায়া মেমসাব’-এ। বিপরীতে দীপা শাহী। অনুপমার বই বলছে, সে সময়ে এক পত্রিকায় লেখা হয়, ছবির একটি অতি-ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তুতি হিসেবে নাকি এক হোটেলে রাত কাটিয়ে এসেছেন শাহরুখ-দীপা এবং নিজের স্ত্রী দীপাকে সেখানে পাঠিয়েছিলেন খোদ পরিচালক কেতন মেহতাই! এবং পরদিন নাকি সেই ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং হয় কেতন এবং চিত্রগ্রাহকের উপস্থিতিতেই।

পত্রিকার সেই রিপোর্ট পড়ে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন শাহরুখ। ‘কিং অব বলিউড’-এ অনুপমা লিখেছেন, কিং খানের সন্দেহ গিয়ে পড়ে কিথ ডি’কোস্টা নামে এক সাংবাদিকের ওপর। সোজা তার দফতরে পৌঁছে গিয়ে তাকে রীতিমতো হেনস্থা করেন শাহরুখ। ভুয়া খবর লেখা হয়েছে দাবি করে হুমকিও দেন। এরপরই নাকি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিক। গ্রেফতার হতে হয় বলিউডের ‘বাদশা’কে।
অনুপমার বইতেই লেখা হয়েছে, পরবর্তীতে এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা স্বীকারও করেন শাহরুখ নিজে। জানান, কীভাবে ওই সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন তিনি। যার ফলস্বরূপ তার ছবির সেটে পৌঁছে যায় পুলিশ। সাদা পোশাকের পুলিশকর্মীদের দেখে অবশ্য প্রথমে অনুরাগী বলে ভুল করেছিলেন কিং খান!

সেই ভুল ভাঙে একটু পরেই। পরে জামিনে ছাড়া পেয়ে ‘বাদশা’ জানতে পারেন, কিথ ডি’কোস্টা ওই খবরটি লেখেননি। তাই পরে ওই সাংবাদিকের কাছে গিয়ে নাকি ক্ষমাপ্রার্থনাও করে আসেন শাহরুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102