ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিকদের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

সিলেটের স্থানীয় দৈনিক ‘একাত্তরের কথা’র সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ ও প্রকাশক নজরুল ইসলাম বাবুলসহ ৭ সাংবাদিকের বিরুদ্ধে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিলেট বিভাগীয় সমন্বয়ক ফখরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়ছল আহমদ বাবলু, লোক গবেষক সুমন কুমার দাশ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক শংকর দাস, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ও সাংবাদিক ইয়াহইয়া মারুফ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102