ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিকের ওপর হামলা মামলায় গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি সাংবাদিক এনায়েত করিম বিজয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মোখলেছুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান (৪৩) উপজেলার কাউলজানী এলাকা নুরুল আমিনের ছেলে।

এবিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, সাংবাদিকের ওপর হামলার মামলায় অভিযান চালিয়ে গতকাল রাতে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ১২ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের সবাইকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইলে কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় একটি সংখ্যালঘু পরিবারের বিরোধ চলে আসছিলো। বিরোধ নিষ্পত্তির বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই জমিতে সংখ্যালঘু পরিবারটি ভোরে ঘর তোলার চেষ্টা করে। এঘটনায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে তার পক্ষের লোকজন ঘর তুলতে বাধা দেয় এবং নির্মিত ঘরের কিছু অংশ ভেঙে দেয়। এতে দু’পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় পেশাগত দায়িত্ব পালনে চেয়ারম্যানের পক্ষের লোকজন বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর হামলা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102