ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘সাংবাদিকের বাপের জুতা পরা ছবির কথা কেউ ঘুমিয়েও বলতে পারে না’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৫২ বার পঠিত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সংবাদ প্রকাশিত হচ্ছে দেশের সংবাদমাধ্যমগুলোতে।

প্রতিনিয়ত দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

গত মঙ্গলবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলন শুরুর আগে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী ও সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের সঙ্গে একান্ত কথা বলেন সভাপতি কাজী সালাউদ্দিন। তাদের সেই কথোপকথনের সময় চালু ছিল সাংবাকিদের হাতে থাকা রেকর্ডারগুলো। যে কারণে মুর্শেদী-মানিকের সঙ্গে সালাউদ্দিনের কথাবার্তা ধরা পড়ে!

ওই সময় দুই সহ-সভাপতিকে সালাউদ্দিন বলছিলেন-সাংবাদিকরা বাফুফেতে ঢুকতে হলে তাদের বাপ-মায়ের জুতা পরা ছবি দিতে হবে। সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্যে নিন্দিত বাফুফে সভাপতি।

সাংবাদিকদের কুরুচিপূর্ণ মন্তব্য করে তোপের মুখে পড়েন সালাউদ্দিন। এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি শনিবার বলেন, এই খেলাগুলোকে যারা মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দেন, আমাদের খেলাধুলাকে এগিয়ে নিতে কাজ করেন, সেই তাদের বিপক্ষে এমন উক্তি-এটা শুনে সত্যি আমি মর্মাহত হয়েছি, কষ্ট পেয়েছি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এই ধরনের কথা কেউ ঘুমিয়েও বলতে পারে না, আমি বিশ্বাস করি না। সেটা অব দ্য রেকর্ড বা অন দ্য রেকর্ড হোক। এই ধরনের পদে থেকে এই কথা বলতে পারে না। এটা পুরো বাংলাদেশের যারা শুনেছে তারাই কষ্ট পেয়েছে। কারও পরিবার নিয়ে কথা বলা, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। কারও পরিবার নিয়ে কথা বলা উচিত না। এটা খুবই নিন্দিত কাজ হয়েছে।

যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102