ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক গ্রেপ্তার ও মামলায় আরএফইডির উদ্বেগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৭ বার পঠিত

দৈনিক প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে মধ্য রাতে বাসা থেকে তুলে নেওয়া এবং পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন আস্ত ডেমোক্রেসি (আরএফইডি)। একই সঙ্গে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলম লাবলুর বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) দপ্তর সম্পাদক সিরাজুস সালেকিন চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে আরএফইডি সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুকিমুল আহসান হিমেল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানান।

তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণের লক্ষ্যেই ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা রকমের নিবর্তনমূলক আইন প্রণয়ন করা হয়েছে এবং হচ্ছে। এসব আইনের জেরে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ছে। পাশাপাশি তাদের পেশাগত নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।

আরএফইডি মনে করে, গণমাধ্যমে প্রকাশিত যেকোনো প্রতিবেদনের ভুল বা অসঙ্গতি থাকলে কেউ তা নিয়ে সংক্ষুব্ধ হতে পারেন এবং তা নিরসনের জন্য দেশে প্রেস কাউন্সিল আইন রয়েছে এবং বিদ্যমান সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। প্রেস কাউন্সিল আইনকে উপেক্ষা করে সরাসরি কোনো প্রতিবেদককে ডিজিটাল নিরাপত্তা আইনে অ-জামিনযোগ্য ধারায় গ্রেপ্তার দেখানো, গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখার এবং সমালোচনামূলক বা ভিন্নমত প্রকাশ করলে শায়েস্তা করার সরকারি অভিপ্রায়কে স্পষ্ট করে তোলে, যা গণমাধ্যমের স্বাধীনতাহরণের নামান্তর।

বিবৃতিতে সাংবাদিক শামসের নিঃশর্ত মুক্তি ও সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে দায়ের হওয়া সকল মামলা প্রত্যাহারের পাশাপাশি আইনটি বাতিলের দাবি জানায় আরএফইডি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102