ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক ছনি চৌধুরীকে হত্যার চেষ্টা, নিরাপত্তা চেয়ে জিডি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৪০ বার পঠিত

নাগরিক টেলিভিশন ও বাংলা ট্রিবিউন-এর হবিগঞ্জ প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরীকে কুপিয়ে হত্যার চেষ্টা হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন তিনি।

শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরী করেন সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী।

জানা যায়, কিছুদিন যাবত সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী স্বপরিবারে নানার বাড়ী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম অবস্থান করছেন।

গত বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় হবিগঞ্জে পেশাগত দায়িত্বপালন শেষে নানার বাড়ীতে যান তিনি। ওইদিন দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে বসত ঘরের দক্ষিণ পাশের রুমের পূর্বের জানালার পাশে বসা অবস্থায় অজ্ঞাতনামা লোকজন হাতে দা নিয়ে সাংবাদিক ছনি আহমেদ চৌধুরীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে কুপ মারে। উক্ত কুপ জানালার গ্রিলে লেগে প্রতিহত হয়। এতে তিনি প্রাণে বেঁচে যান। এসময় তার শোর-চিৎকার শুনে বাড়ির লোকজন ও আশপাশ লোকজন ঘুম থেকে উঠে আসলে অজ্ঞাতনামা লোকজন দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধি কর্তৃক সরকারী চাল চুরি, বিভিন্ন অপকর্ম ও অনিয়ম দুর্নীতি নিয়ে নিউজ করার ফলে ইতিপূর্বে ২০২০ সালে মোবাইল ফোনে আমাকে হত্যার হুমকি দেয়া হয়। আমি হুমকির বিষয়ে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার বিষয়টি উল্লেখ করে ২০২০ সালের ০৯ মে জিডি নং-৪২১, ২৩ আগস্ট জিডি নং-১৩০৭ দায়ের করি। বৃহস্পতিবার রাতে প্রাণে হত্যার চেষ্টার ঘটনার পর শনিবার নবীগঞ্জ থানায় আমি আরও একটি জিডি করেছি। জিডি নং ১৪৪৪। আমি প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করছি।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন- ঘটনার পর পর সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী আমাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জিডি করেছেন পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102