ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ১১ দূতাবাস-হাইকমিশনের উদ্বেগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩৮ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় ১১টি দূতাবাস ও হাইকমিশন।

এসব দূতাবাস ও হাইকমিশনের সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) পক্ষ থেকে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনগুলো হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা রব্বানির পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরুর পদক্ষেপকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।’

এতে বলা হয়, ‘কঠিন প্রশ্ন জিজ্ঞাসা, ঘটনার বিবরণ প্রকাশ ও তথ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজের পরিবেশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশে দায়িত্বশীল সবার প্রতি আহ্বান জানাচ্ছে এমএফসি।’

সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে এমএফসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102