ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবু জামিনে মুক্ত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৬৯ বার পঠিত

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাময়িক বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবু জামিনে মুক্ত হয়েছেন।

গ্রেপ্তারের এক বছর পর বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা কারাগার থেকে তিনি বের হন।

আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, গত ৮ মে জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার ১ নম্বর আসামি মাহমুদুল আলম ওরফে বাবুকে জামিন দেননি হাইকোর্ট। তবে তাকে কেন জামিন দেওয়া হবে না, সেই প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করেছিলেন। ৩০ জুন ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে তাকে জামিন দেন হাইকোর্ট।

জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ বলেন, ওই আসামিকে হাইকোর্ট থেকে জামিন দেওয়ার কাগজটি বুধবার কারাগারে আসে। বিকেলে তিনি কারাগার থেকে বের হয়ে যান। হাইকোর্ট তাকে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত জামিন দিয়েছেন।

গোলাম রব্বানী নাদিম অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র জামালপুর করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করতেন।

গত বছরের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন নাদিম। ঘটনার পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরপর ১৭ জুন এ ঘটনায় নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাধুরপাড়া ইউপির সাময়িক বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলমকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি ২০–২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গত বছরের জুনে মাহমুদুল আলমকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102