ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

বগুড়ায় সময় টেলিভিশনের দুই সাংবাদিকসহ সারা দেশের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

শুক্রবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, বগুড়ায় সময় টেলিভিশনের সাংবাদিক মাজেদুর রহমান ও চিত্রসাংবাদিক রবিউল ইসলাম এবং ঘোড়াঘাটে রাতের আধারে পুলিশ কর্তৃক একজন সাংবাদিকের ঘরের তালা ভেঙে আটকের বিষয়টি সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দুর্নীতির নিউজ করতে গিয়ে সাংবাদিকরা যখন মারধর কিংবা হামলার শিকার হন, তখন অনেকে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। আমরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা গণমানুষের কথা বলেন, সরকারের উন্নয়ন ও নানা অসঙ্গতি তুলে ধরেন। এতে জীবনের ঝুঁকি আছে জেনেও তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার থাকেন। কিন্তু বিগত সময়ের সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার কারণে দেশে সাংবাদিক নির্যাতন বাড়ছে। আর প্রতিনিয়ত নানান নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে পাঠানো হচ্ছে। এতে দেশের বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে বলে জানান সাংবাদিক নেতারা।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু , সিনিয়র সাংবাদিক আজহার জুয়েল, রফিকুল ইসলাম ফুলাল, আবুল কাশেম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102