ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক পরিচয়ে ফেনসিডিল পরিবহন, একজনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

জয়পুরহাটে মাদক মামলায় সাংবাদিক পরিচয় দেওয়া হারুনুর রশীদ টুটুলের (৪০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা জজ-২ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। হারুনুর রশিদ টুটুল বগুড়া সদর উপজেলার মালগ্রাম এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

বগুড়া জেলার সাংবাদিকরা জানান, হারুনুর রশীদ টুটুল নিজেই বিডি ট্রু নিউজ নামে একটি ফেসবুক পেজ খুলে নিজেকে সাংবাদিকের পরিচয় দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ জানুয়ারি সীমান্ত থেকে বেড়াখাই বাজারের দিকে মাদক নিয়ে আসার খবরে অবস্থান নেয় ডিবি পুলিশের দল। এ সময় হারুনুর রশীদ টুটুলকে বাজারের দিকে আসতে দেখে মোটরসাইকেল থামানোর সংকেত দেয় পুলিশ। তখনই পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু পুলিশ তাকে আটক করলে তিনি নিজেকে বিডি ট্রু নিউজ ও জেটিভির সাংবাদিক বলে পরিচয় দেন। এসময় তার কাছে ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। একই সঙ্গে তার কাছ থেকে জেটিভি ও দৈনিক বজ্রশক্তি লেখা দুটি আইডিকার্ড ও ক্যামেরা উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদক মামলা করা হয়। মামলার পর মঙ্গলবার আদালত এ রায় দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102