ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক বালু হত্যা; খুলনায় বিস্ফোরক মামলায় পাঁচজনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যায় বিস্ফোরক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো সোমবার এ রায় দেন।

রায়ের সময় আসামি জাহিদ ওরফে সবুজ, নজু ওরফে রিপন, স্বাধীন ওরফে সৈয়দ ইকবাল হোসেন ও রিমন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামি মাসুম ওরফে জাহাঙ্গীর পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এসএম মঞ্জুর আহমেদ ও চৌধুরী তৌহিদুর রহমান তুষার। ২০০৪ সালের ২৭ জুন হুমায়ুন কবীর বালু নগরীর শান্তিধাম মোড়ে নিজ কর্মস্থল দৈনিক জন্মভূমি অফিসের গেটে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন। এ ঘটনায় পুলিশ হত্যা ও বিস্ফোরক পৃথক দুটি মামলা করে। সোমবার দুপুরে বিস্ফোরক মামলার রায় দেওয়া হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102