ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক বেলাল উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শেখ বেলাল উদ্দিনের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (বৃহস্পতিবার) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম, সহকারী সম্পাদক মো. মাকসুদুর রহমান (মাকসুদ), ক্লাব সদস্য মো. আনিসুজ্জামান, শেখ দিদারুল আলম, মুহাম্মদ আবু তৈয়ব, দেবব্রত রায়, শেখ কামরুল আহসান, আনোয়ারুল ইসলাম কাজল, এএইচএম শামিমুজ্জামান, মোহাম্মদ মিলন, ক্লাবের ইউজার সদস্য মো. রবিউল গাজী (উজ্জ্বল), এসএম বাহাউদ্দিন, মো. সোহেল রানা, তুফান গাইন।
এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102