ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক মুজাক্কির হত্যা, ১২ আসামির রিমান্ড মঞ্জুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৫০ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় গ্রেপ্তারকৃত ১২ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ মার্চ) দুপুরে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক এস এম মোসলে উদ্দিন মিজান আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডকৃত আসামিরা হলেন- কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের একরামুল হকের ছেলে ইউসুফ নবী বাহাদুর, একই এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে আলমগীর হোসেন, আলা উদ্দিনের ছেলে রাহাত, আজাদ মিয়ার ছেলে আজিজুল হক মানিক, নুরুল হুদার ছেলে আবদুল আমীন, খলিল মিয়ার ছেলে মোশারফ হোসেন, মফিজ উল্যার ছেলে সুজায়েত উল্যাহ সবুজ, সুরেশ চন্দ্র ভৌমিকের ছেলে বিক্রম চন্দ্র ভৌমিক, চরকালী গ্রামের মজিবুল হকের ছেলে ফয়সাল আলম টিটু, বজলুর রহমানের ছেলে মাসুদুর রহমান, গোলাপ মাওলার ছেলে সেলিম ও চরকাঁকড়ার আকবর হোসেনের ছেলে দেলোয়ার হোসেন।

পিবিআই ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ১২ আসামির তিন দিন করে রিমান্ডের আবেদন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক এস এম মোসলে উদ্দিন মিজান আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়।
পরদিন শনিবার রাত ১০টা ৪৫মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102