ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক রোজিনার জামিন শুনানি চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

সৃষ্টি বার্তা,ডেস্ক: সরকারি অফিস থেকে ‘তথ্য চুরি’র অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানার মামলায় জামিন শুনানি শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালতে কিছুখন আগে এই জামিনের শুনানি শুরু হয়।

এর আগে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি জামিনের বিষয়ে শুনানির জন্য আজকে ২০মে বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছিল।

প্রথম আলো জানায়, সোমবার রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। কেড়ে নেয়া হয় মোবাইল ফোনও। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

তবে, দীর্ঘ সময় ধরে রোজিনাকে আটকে রাখার কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছু জানায়নি। পরে, সোমবার রাতেই শাহবাগ থানায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রোজিনার বিরুদ্ধে মামলা করেন স্বাস্থ্য বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। যেসব নথি সরানোর অভিযোগ উঠেছে, সেগুলোতে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলার তদন্তভার পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে ডিবির রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102