ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক রোজিনা ইসলামের মামলা ডিবিতে হস্তান্তর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা গোয়ন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৯মে) দুপুরে আলোচিত এ মামলাটি আনুষ্ঠানিকভাবে ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয় এখন থেকে মামলাটি তদন্ত করবে গোয়েন্দা পুলিশ।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা ও নথি নিজের কাছে রাখার অভিযোগে গেল সোমবার রাজধানীর শাহবাগ থানায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে এই মামলায় রোজিনা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।

এরপর গতকাল মঙ্গলবার রোজিনা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

প্রসঙ্গত, গেল সোমবার (১৭ই মে) পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে ৬ ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। এ সময় একটি কক্ষে আটকে রাখার পাশাপাশি তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। ঘটনার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন রোজিনা। ঘটনার এক পর্যায়ে রোজিনাকে হাসপাতালে নেয়ার কথা বলে শাহবাগ থানায় নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

গণমাধ্যমকর্মীরা রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রাখার কারণ জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

এদিকে, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণমাধ্যমকর্মীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102