দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানির নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন পাঁচ আইনজীবী।
বিবৃতি দাতারা হলেন ব্যারিস্টার শেখ মঈনুল করিম, ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মেহেদী জামান (বনি) , ব্যারিস্টার আহমেদ আল – রাজী ও ব্যারিস্টার মোঃ কাউছার।
মঙ্গলবার তারা এ বিবৃতি দেন। দায়িত্ব পালন করতে গেলে রোজিনা ইসলামকে সোমবার কয়েক ঘণ্টা আটকে রেখে হেনস্তা করার অভিযোগ রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টাফদের বিরুদ্ধে। বিবৃতিদাতারা বলেন, এ ধরণের আচরণ স্বাধীন সাংবাদিকতার বিরোধী। তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন ।