ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নিউইয়র্কে র‌্যালি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সীমাহীন দুর্নীতির সাথে জড়িতদের গ্রেফতার দাবিতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারিরা বিক্ষোভ-সমাবেশ করেছেন। মঙ্গলবার ‘লেখক, সাংবাদিক এবং প্রবাসী জনসমাজ’ ব্যানারের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শনকালে সাংবাদিক রোজিনা ইসলামের সাথে অকথ্য আচরণের নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়।

‘এমন আচরণের মধ্য দিয়ে ক্ষমতাসীনদের বাংলাদেশের গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরার নির্লজ্জ একটি প্রয়াসের নগ্ন প্রকাশ ঘটলো’ বলে মন্তব্য করেন কমিউনিটি এ্যাক্টিভিস্ট সুব্রত বিশ্বাস। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী বলেন, ‘বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবিকারি সরকারের নিকট আহবান রাখছি রোজিনা ইসলামের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে।’

সাংবাদিকের তথ্য সংগ্রহের প্রচলিত ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে দুর্নীতিবাজ আমলারা সংঘবদ্ধ হয়েছে। তবে বাংলাদেশের সচেতন মানুষেরা প্রকৃত ঘটনা জানতে সক্ষম বলেই রোজিনার বিরুদ্ধে হাস্যকর অভিযোগে মামলা এবং তাকে কারাগারে নেয়া হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন, মাহফুজুর রহমান, তোফাজ্জল লিটন, মঞ্জুরুল হক প্রমুখ।

# বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102