ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক হত্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

দেশে বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যায় দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার বিকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নবনির্বাচিত নেতারা মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এই আশ্বাস দেন।

এ সময় বিএফইউজে নেতারা সাংবাদিক হত্যা মামলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের নামে বিভিন্ন মামলা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

সাক্ষাতে সাংবাদিক নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মিডিয়া সেল গঠনের তাগিদ দেন। মন্ত্রী বিষয়টি ভেবে দেখবেন বলে আশ্বাস দেন।

এছাড়া সাংবাদিক নেতারা মন্ত্রীর সঙ্গে গণমাধ্যম সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেন।

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সহ-সভাপতি মধুসূদন মন্ডল, দপ্তর সম্পাদক সেবিকা রানী, নির্বাহী সদস্য ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা ও শেখ নাজমুল হক সৈকত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102