ads
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংসদের বিরুদ্ধে খবর, থানায় সাংবাদিকদের অর্ধনগ্ন করে হেনস্থা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৪৩ বার পঠিত

সাংসদের বিরুদ্ধে বিরুদ্ধে খবর প্রকাশের ‘অপরাধে’ থানায় অর্ধনগ্ন করে রাখা হলো সাংবাদিক এবং ইউটিউবারদের। ভারতের মধ্যপ্রদেশের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ তোলা হয়েছে পুলিশ ও স্থানীয় সাংসদের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত শনিবার। অভিযোগ, এক স্থানীয় সাংবাদিক এবং তার চিত্রগ্রাহক স্থানীয় সাংসদের বিরুদ্ধে বিক্ষোভের ছবি তুলতে যায়। সেখান থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের মধ্যে এক নাট্যকর্মীও ছিলেন। খবর ডয়চে ভেলে ও বার্তা সংস্থা এএনআই এর

অভিযোগ, থানায় এনে পুলিশ তাদের জামা খুলিয়ে অন্তর্বাস পরে দাঁড় করিয়ে রাখে। প্রায় ১৮ ঘণ্টা তাদের আটক করে রাখা হয়। সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে যায়।

ওই সাংবাদিকের অভিযোগ, পুলিশ তাদের মেরেছে, খারাপ ব্যবহার করেছে। কেন তারা সাংসদের বিরুদ্ধে খবর করতে গেছিল, সে প্রশ্ন করা হয়েছে। সাংবাদিকের দাবি, তার চিত্রহগ্রাহককে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া মামলাও করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ এবং ওই বিজেপি সাংসদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102