ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাইনবোর্ডে হেফাজতের হরতালে সংঘর্ষের ঘটনায় ৬ মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৪৬ বার পঠিত

হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় পৃথক ৬টি মামলা হয়েছে। প্রতিটি মামলায় ২৫ থেকে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে পাঁচটি মামলা দায়ের করেছে। এছাড়া র‌্যাব বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, জনগণের জানমালের ক্ষতি, নাশকতা, সন্ত্রাসী কর্মকা- পরিচালনা, সড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচটি এবং র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে। ওসি বলেন, সন্ত্রাস দমন আইনে পুলিশের চারটি ও র‌্যাবের একটিসহ মোট পাঁচটি মামলা এবং সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও আহত করার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করে। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িত লোকজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত রোববারের ডাকা হরতালে পুলিশ ও হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুজন।

আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ১৭টি গাড়ি। ভাঙচুর করা হয়েছে দুটি গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ শতাধিক যানবাহন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102