ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাউদির রেকর্ড ছুঁলেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৪৩ বার পঠিত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিকানা নিয়ে ইঁদুর-দৌড় চলছে সাকিব আল হাসান ও টিম সাউদির মধ্যে। একবার সাকিব, তো একবার সাউদি বসছেন সিংহাসনে।

এবার অবশ্য দুজন সমান-সমান।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে বল হাতে ২ উইকেট তুলে নিয়েছেন সাকিব। আর তাতেই সাউদিকে ছুঁয়ে ফেলেন টাইগার দলপতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুজনেরই ঝুলিতে এখন সমান ১২৭টি করে উইকেট।

দেশের জার্সিতে ১০৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৭ উইকেট হলো সাকিবের। সমান উইকেট নিতে সাউদি খেলেছেন ১০৩ ম্যাচ। ৭৩ ম্যাচে ১২১ উইকেট নিয়ে তিনে অবস্থান আফগান লেগ স্পিনার রশিদ খানের।

চলতি বিশ্বকাপে সাকিব ৪ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে সাউদি ৩ মাচেই ৫ উইকেট তুলে নিয়েছেন।

আজ শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। জবাবে শেষ বল পর্যন্ত ম্যাচ নিয়ে গেলেও বৃষ্টি আইনে ৫ রানে হেরে যায় বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102