ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবকে ছাড়াই ভালো করার আশায় বিমানে উঠল টিম টাইগার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৪৫ বার পঠিত

পারফর্মেন্সের চেয়ে নানারকমের নাটুকে কাণ্ড ঘটিয়েই হালে আলোচিত সাকিব আল হাসান। তাকে ছাড়া জাতীয় দল গঠন করতে নির্বাচকেরা বিপদে পড়ে যান। তাই শেষ পর্যন্ত সাকিবের জন্য অপেক্ষা করা হয়। এখন পর্যন্ত সাকিবের দলে থাকা বা না থাকা তার ইচ্ছার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকা সফর থেকে সাকিব সরে দাঁড়িয়েছেন। তাকে ছাড়াই আজ শুক্রবার আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করল বাংলাদেশ দল।

তিন ভাগে বিভক্ত হয়ে টাইগাররা দক্ষিণ আফ্রিকা যাচ্ছে। শুক্রবার সকাল ১১টার দিকে প্রথম দলটি বিমানে উঠেছে। রাত ১১টায় যাবে সবচেয়ে বড় গ্রুপ। আর বাকিরা যাবে আগামীকাল শনিবার সকাল পৌনে ১১টায়। যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘সাকিবকে অবশ্যই মিস করব। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব দলে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে। ‘

তবে দক্ষিণ আফ্রিকায় সাকিবকে ছাড়াই ভালো কিছু করার আত্মবিশ্বাস আছে হাবিবুলের, ‘সব সময় আপনি সেরা খেলোয়াড়কে পাবেন না। তার জায়গায় যে খেলবেন, সে-ই এখন সেরা খেলোয়াড়। তাকে নিয়েই চেষ্টা করতে হবে। এর আগেও সেরা খেলোয়াড়দের ছাড়া আমাদের খেলতে হয়েছে এবং পারফর্মও করেছি। আমার বিশ্বাস, যারা দলে আছেন, তারা ভালো করতে পারবে। আমাদের বিশ্বাস, এই দলটা নিয়েই আমরা ভালো পারফর্ম করতে পারব। ‘

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে আর ৬টি টেস্ট খেললেও একটাও জয় নেই টাইগারদের। এবার এই জয়খরা কাটানোর আশা দেখালেন হাবিবুল, ‘দক্ষিণ আফ্রিকার দলটা যথেষ্ট ভালো। কন্ডিশনও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। তবে আমাদের ওয়ানডের ফর্ম যদি দেখেন, একটু আশাবাদী তো হতেই পারি। সেই আশা নিয়েই যাচ্ছি। আমরা জানি যে, আমাদের কাজটা কঠিন হবে। ওরা এবার মূল ভেন্যুতেই খেলাগুলো দিচ্ছে, মানে বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। ‘

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102