ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবকে ছেড়ে দিল কলকাতা, রাজস্থান মোস্তাফিজকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

আইপিএলের ১৫তম আসরের আগে মেগা নিলামে অংশ নিতে বাংলাদেশ তারকা সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে বাংলাদেশের আরেক তারকা মোস্তাফিজুর রহমানকেও ধরে রাখেনি রাজস্থান রয়্যালস।

বর্তমানের আটটি দল ইতোমধ্যে তাদের ধরে রাখা খেলোয়াড়ের তালিকা ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছে জমা দিয়েছে।

সাকিব এর আগে ২০১১ থেকে টানা সাত মৌসুমের ছয়টিতে খেলেছিলেন কলকাতায়। দলটির দুটি শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি। পরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। দলটির হয়ে খেলেন তিনি দুটি আসরে। গত আইপিএলে নিজের পুরনো ঠিকানায় ফেরেন তিনি। নিলামে বাংলাদেশের অলরাউন্ডারকে তিন কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা।

এদিকে মুস্তাফিজকে গত আইপিএলের নিলামে ১ কোটি রুপিতে দলে নিয়েছিল রাজস্থান। আরব আমিরাতে দলের সাত ম্যাচেই খেলেন তিনি। উইকেট নেন ৬টি। সব মিলিয়ে আসরে ১৪ ম্যাচে ওভারপ্রতি ৮.৪১ রান দিয়ে বাঁহাতি এই পেসারের উইকেট ছিল ১৪টি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102