ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবকে পেয়ে উচ্ছ্বসিত ‘মানিকে মাগে হিতে’ গানের শিল্পী ইয়োহানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৫৬ বার পঠিত

‘মানিকে মাগে হিতে’ গান গেয়ে ভাইরাল হওয়া সেই শ্রীলঙ্কান সংগীতশিল্পীর কথা মনে আছে? হ্যাঁ, বলা হচ্ছে নতুন প্রজন্মের তুমুল জনপ্রিয় শ্রীলঙ্কান শিল্পী ইয়োহানির কথা। তার পুরো নাম ইয়োহানি ডি সিলভা।

ইয়োহানি শনিবার (৫ আগস্ট) আবার নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে ছবি তুলে।

সাকিব আল হাসান লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে এখন শ্রীলঙ্কায় রয়েছেন। এদিকে এলপিএলের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের জন্য ক্রিকেটারদের সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গায়িকা ইয়োহানির সাক্ষাতের সুযোগ হয়েছে।

এ সময়ে ইয়োহানি সাকিব আল হাসানকে কাছে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়েছেন। তার সঙ্গে ছবি তোলেন। শুধু তাই নয় শ্রীলঙ্কান সংগীতশিল্পী তার ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেছেন।

জানা গেছে, সাকিব আল হাসান এলপিএলের দল গল টাইটানসে খেলছেন।

গত রোববার শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে ‘মানিকে মাগে হিতে’ পরিবেশন করেছেন ইয়োহানি। সাকিবের সঙ্গে ইয়োহানির তোলা এ ছবি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102