ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবকে স্বাগত জানাতে উন্মুখ বিসিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪৭ বার পঠিত

ক্যারিয়ারের বাকি আছে এখনো অনেকটা। বাংলাদেশের ক্রিকেটকে সাকিব আল হাসান যা দিয়েছেন সেটা অসামান্য-অপূরনীয়। আর তাই নিজের সিংহাসনটা খালি রেখে এক বছরের জন্য নির্বাসনে চলে যাওয়া সাকিব আল হাসানকে বরন করতে অপেক্ষায় ক্রিকেট বোর্ডও।
বাংলাদেশের জান, বাংলাদেশের প্রান সাকিব আল হাসান। ছন্দবন্ধ এই কথাগুলো ক্রিকেট পাগল বাংলাদেশের কোনা কোনায় যেন আরো বেশি ঘুরে ফিরেছে। দেখতে দেখতে গড়িয়ে গেছে সেই অপ্রিয় ৩৬৫ দিন। বাকিদের মতোই ৭৫ নম্বর জার্সিটাকে স্বাগত জানানাতে উন্মুখ ক্রিকেট বোর্ডও।

সাকিব তো ফিরবেন, সেই সাথে ফেরাবেন টাইগার ক্রিকেটের ঝলমলে দিনগুলো। এমন প্রত্যাশায় কোটি টাইগারপ্রেমী। তবে সেই মহারণে নামার আগে তো নিজেকে তৈরি করে নেয়া চাই। আপাতত টাইগার অলরাউন্ডারের মিশন নভেম্বরের টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

টি-টোয়েন্টি টুর্নামেন্ট প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এই বিষয়গুলো আমরা এখনো চূড়ান্ত করিনি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব টিম স্পন্সরগুলো কনফার্ম করে তারপর আমাদের যে সকল স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব।’

টিম স্পন্সরের বিষয়টি কোন প্রক্রিয়ায় এগোচ্ছে জানিয়ে সুজন বলেন, ‘যেহেতু অনেকদিন ধরেই সবাই ক্রিকেটের বাইরে আছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটকে চালু করার জন্য আমাদের যে পরিকল্পনা তার অংশ হিসেবে আপনারা দেখেছেন আমরা একটা তিন দলীয় টুর্নামেন্ট আয়োজন করেছি সফলভাবে। এরপরের ধাপটা হচ্ছে আমরা একটা ৫ দলীয় টুর্নামেন্ট করবো। যেটা আমরা ইতোমধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) দিয়েছি টিম স্পন্সর চেয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102