ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের ছুটি চাওয়ার বিষয়ে দলে প্রভাব পড়বে না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৯ বার পঠিত

সাকিব আল হাসানকে দলে রেখেই শনিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা নাগাদ আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এর এক ঘণ্টা পর চিঠি দিয়ে সাকিব নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চান।

দল ঘোষণার ঘণ্টাখানেক পর আনুষ্ঠানিকভাবে ‘পারিবারিক কারণ’ দেখিয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

তবে এর আগে, বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন শনিবার বিকেলে বলেন, সাকিব এখনো লিখিতভাবে বোর্ডে কোনো কিছুই জানাননি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে পাঠানো চিঠিতে সাকিব জানিয়েছেন, জরুরি পারিবারিক কারণে তিনি ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সফরে যেতে চান না। সাকিব তাই অনুরোধ করেছেন তাকে দলের বাইরে রাখতে।

এদিকে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের প্রতিনিধি মিজানুর রহমান বাবুলের কাছে সাকিবের এই ইস্যু নিয়ে জানতে চাওয়া হয়।

জবাবে বাবুল বলেন, ‘সাকিব যাবে কি, যাবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এগুলো বোর্ডের বিষয়। এসব ব্যাপার টিমে কোনো প্রভাব ফেলবে না। কেউ না গেলে তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই। সাকিব বা অন্যান্য যারা ভালো খেলোয়াড়, তারা গেলে দলের শক্তি বাড়ে। আমরা জেতার জন্যই যাব। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102