ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের ছুটি মঞ্জুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

কুঁচকির নুতন চোটে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। বল করেছেন মাত্র ছয় ওভার।

এ নতুন চোটের কারণে সাকিবকে বিশ্রাম দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ছুটি চেয়ে বিসিবি বরাবর আবেদন করেন সাকিব।

উপলক্ষ্য যুক্তরাষ্ট্রে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান তিনি। সব মিলিয়ে এ ছুটি মঞ্জুর হলে নিউজিল্যান্ড সফরেও অনুপস্থিত থাকছেন সাকিব সে কথা অনুমিত।

জানা গেছে, অবশেষে ছুটি পেলেন সাকিব। শেষ পর্যন্ত বিশ্বসেরা এ অলরাউন্ডারের ছুটির আবেদন মঞ্জুর করেছে বিসিবি। অর্থাৎ টাইগারদের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব, তা পুরোপুরি নিশ্চিত।

সাকিবের এ ছুটি মঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সফরে যাচ্ছে না সাকিব। সে এজন্য চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে সে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করে তাকে ছুটি দিয়ে দিয়েছি।’

সাকিব যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তখন টিম বাংলাদেশ অবস্থান করবে নিউজিল্যান্ডে। কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি টোয়েন্টি খেলতে চলতি মাসের ২৩ তারিখে দেশ ছাড়ছে ৩৫ সদস্যের বাংলাদেশ দল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102