ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের নিরাপত্তায় গানম্যান নিয়োগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৫১ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে হত্যার হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। বিষয়টি বিসিবির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। এরপরই সাকিবের নিরাপত্তায় দ্রুত একজন গানম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৮ নভেম্বর) মিরপুরে অনুশীলনে এলে তার সঙ্গে গানম্যানকে দেখা যায়।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন এক যুবক। রোববার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar’ থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন তিনি।

সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাকিব। এতে বিক্ষুব্ধ হয়ে এই অলরাউন্ডারকে কুপিয়ে হত্যার হুমকি দেন মহসিন। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগালও করতে থাকেন তিনি।
পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলার রানসি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102