ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের নিষেধাজ্ঞা কমাতে মোহামেডানের আবেদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৮ বার পঠিত

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা কমানোর জন্য আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। আবাহনীর বিপক্ষে শুক্রবারের ম্যাচে অ-খেলোয়াড়সুলভ আচরণের কারণে মোহামেডানের অধিনায়ককে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়। সাকিবের এই নিষেধাজ্ঞা তুলে নিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বরাবর আবেদন করেছে দলটি।

মোহামেডানের ডিরেক্টর ইন-চার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন কাজী ফিরোজ রশিদ এমপির পক্ষ থেকে বিসিবি সভাপতির কাছে আবেদন করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান আপনার কাছে গভীরভাবে অনুতপ্ত। সেই সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ঘটনা সৃষ্টির জন্য লজ্জিত ও দুঃখ প্রকাশ করছে। বাকি খেলাগুলো চলাকালীন সময়ে সাকিব আল হাসানের এরূপ ঘটনার পুনরাবৃত্তি হলে স্বয়ংক্রিয়ভাবে তার শাস্তি বহাল থাকবে।’

এই বিষয়ে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেন যে, শাস্তি কমানোর ইস্যুতে সিসিডিএম কোনো মন্তব্য করবে না। যেহেতু মোহামেডানের পাঠানো চিঠিটা পাপন বরাবর, তাই পাপনই সিদ্ধান্ত নেবেন সাকিবের শাস্তি কমবে কি কমবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102