ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের পর মিরাজের ফিফটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর হাফসেঞ্চুরি করলেন আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নিজের টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় হাফসেঞ্চুরি। ৯৯ বলে ফিফটি করেন এই ডানহাতি।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার মাত্র দুই ওভার পরই সাজঘরে ফেরেন লিটন দাস। জোমেল ওয়ারিকান ফেরান লিটনকে। দ্বিতীয় দিন ঝুলিতে মাত্র ৪ রান যোগ করেন তিনি। এ নিয়ে ৬৭ বলে ৬ চারে মোট ৩৮ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান।

লিটনের আউটের পর সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে দলীয় ৩০০ রান পার করে বাংলাদেশ। এরপর দলীয় ৩১৫ রানের মাথায় বিদায় নেন সাকিব আল হাসান। তাকেও ফেরান জোমেল ওয়ারিকান। বিদায়ের আগে ১৫০ বলে ৬৮ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। এ নিয়ে সাদা পোশাকে ২৫তম ফিফটি করলেন সাকিব। এই ইনিংসের মধ্যে দিয়ে টেস্ট ক্রিকেটে ২ বছর ২ মাস পর হাফসেঞ্চুরির দেখা পেলেন তিনি। সর্বশেষ ২০১৮ সালের ৩০ নভেম্বর ঢাকার মাঠে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৮০ রানের একটি ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102