ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ কোহলি-হার্দিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৬০ বার পঠিত

বিরাট কোহলি সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। আর সাকিব আল হাসান তো ইতিহাসেরই সবচেয়ে সেরা অলরাউন্ডারদের একজন।

ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে এশিয়ান ক্রিকেটের এই দুই কিংবদন্তির এটাই হয়তো শেষ লড়াই হতে যাচ্ছে।
আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মাঠের দেখায় হয়তো কেউ কাউকে একবিন্দুও ছাড় দেবেন না। কিন্তু মাঠের লড়াই শুরুর আগে একে অন্যকে রীতিমতো প্রশংসায় ভাসিয়ে দিলেন দুজনে। তাদের সঙ্গে যোগ দিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও।

ক্রীড়াভিত্তিক চ্যানেল ‘স্টার স্পোর্টস’-এর সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে কোহলি বলেন, ‘সাকিব অনেক অভিজ্ঞ। আমি তার বিপক্ষে বছরের পর বছর অনেকবার খেলেছি। তার কন্ট্রোল দারুণ। বোলিংয়ে সে অনেক অভিজ্ঞ। নতুন বলে দারুণ বোলিং করে। ব্যাটারকে বোকা বানাতে পারে। রান খরচে অনেক কৃপণ। আসলে সব বোলারের বিপক্ষেই সেরাটাই দিতে হয়। কারণ এমনটা না করতে পারলে সেই বোলার চাপ তৈরি করবে এবং তাতে আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ‘

অন্যদিকে কোহলিকে নিয়ে টাইগার দলপতি বলেন, ‘সে (কোহলি) খুবই স্পেশাল ব্যাটার, সম্ভবত আধুনিক যুগের সবচেয়ে সেরা। আমি ভাগ্যবান যে তাকে ৫ বার আউট করতে পেরেছি। এবার তাকে আউট করতে পারলে আমার ভালোই লাগবে। ‘

সাকিবের প্রশংসায় ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বলেন, ‘সাকিব খুব স্মার্ট। সে অনেকদিন তার দেশের প্রত্যাশার ভার নিজের কাঁধে বহন করছে।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। অন্যদিকে তিন ম্যাচের সবগুলোতেই জিতে এসেছে ভারত। ফলে দুই দলের শক্তির পার্থক্য নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু কোহলি কোনো দলকেই ছোট ভাবতে রাজি নন। তার মতে, ‘বিশ্বকাপের মতো আসরে দুর্বল দল বলে কিছু নেই। সবসময় বড় দলের ওপর ফোকাস করা হয়। কিন্তু সবসময় কেউ না কেউ আপসেট করে। ‘

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102