ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের ফিফটিতে লড়ছে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

মুশফিকের বিদায়ের পর থিতু হয়ে ব্যাট করে অর্ধশতক তুলে নিলেন সাকিব আল হাসান। ৮ চারে ৯০ বলে ফিফটির দেখা পান তিনি

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফলোঅন করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান।

পাকিস্তানের চেয়ে এখনও ৩০ রানে পিছিয়ে স্বাগতিকরা।
ঢাকা টেস্টের পঞ্চম দিনে ৭ উইকেটে ৭৬ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। তবে পাকিস্তানি বোলিং তোপে আজ মাত্র ১০ রান যোগ করতে পেরেছে টাইগাররা, গুটিয়ে গেছে মাত্র ৮৭ রানে। ফলে ফলোঅনে পড়েছে বাংলাদেশ।

পাকিস্তানের সাজিদ খান ৮ উইকেট শিকার করেছেন। বাংলাদেশ আজ যে ১০ রান করেছে পুরোটাই এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। ৩৩ করে বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ স্কোরার তিনিই। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে ৩০।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। কিন্তু এই ইনিংসেও পূর্বের ন্যায় পরপর উইকেট হারায় বাংলাদেশ। অভিষেক হওয়া মাহমুদুল হাসান জয় গত ইনিংসে ডাক মারার পর এই ইনিংসে ফিরেছেন ৬ রানে। কয়েক বল না যেতেই আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে উইকেট হারান সাদমান ইসলাম (২)।

সাদমানের ফেরার কিছুক্ষণ পর বিদায় নেন অধিনায়ক মুমিনুলও। হাসান আলীর বলে এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ৭ রানে সাঝঘরে ফেরেন তিনি। গত ইনিংসে থিতু হয়ে থাকা নাজমুল হাসান শান্ত এবার আর পারলেন না। ফাওয়াদ আলমের হাতে ক্যাচ তুলে শাহিন আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে ব্যক্তিগত ৬ রানে বিদায় নেন তিনি।

শান্তর ফেরার পর ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমকে নিয়ে দলের হাল ধরেন লিটন দাস। দারুণ ব্যাট করে দলকে শতকের কাছে আনতেই উইকেট হারান এ ব্যাটার। সাজিদ খানের স্পিনে ফাওয়াদের হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ৪৫ রানে বিদায় নেন তিনি।

ম্যাচ বাঁচানোর লড়াইয়ে আশা দেখাচ্ছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দুজনের জুটিতে ৪৯ রানও যোগ হয়েছিল। কিন্তু চা বিরতির ঠিক আগে অকারণে ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে ব্যক্তিগত ৪৮ রানেই রান আউট হয়ে ফিরলেন মুশফিক। ১৩৬ বল স্থায়ী ইনিংসটি ৩ চারে সাজানো।

এর আগে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান প্রথম ইনিংস ৩০০ রানে ঘোষণার পর ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই সবগুলো উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দেশের মাটিতে টেস্ট ফরম্যাটে এটাই বাংলাদেশের সর্বনিম্ন রান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102