ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের খুঁজছে পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৫৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়েকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ শুক্রবার এ কথা জানিয়েছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার আ ফ ম আল কিবরিয়া বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। এরইমধ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করা সাত-আটটি আইডি শনাক্ত করে এসব আইডির নেপথ্যের ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। দেখা যাচ্ছে, কোনো আইডি ভুয়া নাম-পরিচয়ে খোলা হয়েছে। আবার কোনোটি এরইমধ্যে ডিঅ্যাকটিভ করা হয়েছে। তবে কুরুচিপূর্ণ মন্তব্য করা শাস্তিযোগ্য অপরাধ। আর সেই অপরাধীদের পার পাওয়ার কোনো সুযোগ নেই।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক পোস্টে বলা হয়, বাংলাদেশের গর্ব সাকিব আল হাসানের পরিবারের শিশু সদস্যকে নিয়ে কিছু বিকৃত মানসিকতার লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিষ্টাচার বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। সংশ্নিষ্ট কর্মকর্তারা জানান, পুলিশ নিজ উদ্যোগেই এ ঘটনার তদন্ত শুরু করেছে। সাকিব বা তার পক্ষে কেউ কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

এর আগে সূর্যমুখী খেতের মাঝ দিয়ে চলে যাওয়া মেঠোপথে হাস্যোজ্জ্বল সাকিবকন্যার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ক্রিকেটার সাকিবের পেজে পোস্ট করা ওই ছবি ঘিরে কয়েকজন চরম আপত্তিকর মন্তব্য করেন। পরে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পেজ থেকে ছবিটি সরিয়ে ফেলা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102