ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের স্বীকারোক্তি, ‘কঠিন কন্ডিশনে আমরা টিকতে পারিনি’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪১ বার পঠিত

বাংলাদেশের টেস্ট ক্রিকেট যেন এক গোলকধাঁধাঁ। কখনো মনে হয় ব্যাটিংটা আরেকটু ভালো হলে হতো, কখনো বোলিং।

ব্যাটাররা কখনো স্পিনারদের বিপক্ষে পেরে ওঠেন না, কখনো আবার পেসার।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট আর অ্যান্টিগা টেস্টে পেসারদের বিপক্ষে ভুগেছে বাংলাদেশ। তবে অধিনায়ক সাকিব আল হাসান স্পষ্ট করেই বলেছেন, স্পিন কিংবা পেস নয়; বাংলাদেশ আসলে কোনো কঠিন কন্ডিশনেই সার্ভাইভ করতে পারেননি।

তিনি বলেছেন, ‘শেষ তিন টেস্ট দেখলে এটা বলতে পারেন (পেসারদের বিপক্ষে ব্যর্থতা)। এর আগের দুই টেস্ট দেখলে বলবেন স্পিন। কঠিন কন্ডিশনে আমরা কখনও ওইভাবে সার্ভাইভ করতে পারিনি। আমাদের জন্য আরেকটা সুযোগ ও চ্যালেঞ্জ এখান কীভাবে ওভারকাম করতে পারি। ’

সেন্ট লুসিয়ায় দুই ধরনের অভিজ্ঞতাই আছে বাংলাদেশের। ২০০৪ সালে সিরিজের প্রথম টেস্টে সেন্ট লুসিয়ায় দারুণ পারফর্ম করে ম্যাচ ড্র করেছিল টাইগাররা। তবে ২০১৪ সালে হারে ২৯৬ রানের বড় ব্যবধানে, দুই ইনিংসে অলআউট হয় ২০০ রানের নিচে। তবে পুরোনো অভিজ্ঞতা থেকে কিছু নেওয়ার নেই বলে মনে করেন সাকিব।

তিনি বলেছেন, ‘এতদিন আগের ম্যাচ ছিল, ওখান থেকে কিছু নেওয়ার আছে বলে মনে হয় না। গতকাল ভালো একটা ট্রেনিং সেশন করেছি, আজকে আরেকটা ভালো করে ম্যাচটা ভালোভাবে শুরু করতে চাই। ’

‘আমরা শুধু ফোকাস করতে পারি কালকের ম্যাচের প্রথম দুই ঘণ্টা; সেটা বোলিং করি বা ব্যাটিং করি। তারপর থেকে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী খেলতে হবে, কিন্তু প্রথম দুইটা ঘণ্টা ভালোভাবে শুরু করতে চাই। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102