ads
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিব আল হাসানের নিরাপত্তায় বিসিবির নেয়া বিশেষ ব্যবস্থা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫০ বার পঠিত

সাকিব আল হাসানের নিরাপত্তায় বিসিবির নেয়া বিশেষ ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। তবে, সাকিব ছাড়া অন্যান্য তারকা ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিয়েও ভাবা উচিত বলে মত তাদের।

নিরাপত্তারক্ষী নিয়ে মাঠের মধ্যে কোন ক্রিকেটারকে হাঁটতে হবে, কেউ কি কোনদিন ভাবতে পেরেছিলো? কিন্তু, এটাই এখন বাস্তবতা।

নিষেধাজ্ঞা কাটিয়ে দেশে ফেরার পর থেকেই আবারো নানা কারণে আলোচনায় সাকিব আল হাসান। কিন্তু, সবকিছু ছাপিয়ে শিরোনামে উঠে এসেছে সাকিবকে হত্যার হুমকি দেয়ার ভিডিও। তারপরই নড়েচড়ে বসেছে ক্রিকেট বোর্ড। সাকিবের নিরাপত্তায় দেয়া হয়েছে গানম্যান। আর এ বিষয়টিকে বাস্তবসম্মত এবং ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক ক্রিকেটাররা।

সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ বলেন, ‘বিসিবিকে সাধুবাদ জানাই এরকম একটা সিদ্ধান্তের জন্য। নিরাপত্তার বিষয়টিকে কোনভাবেই হালকা করে দেখার উপায় নেই। এ পরিস্থিতিতে তারা যাতে চিন্তামুক্ত হয়ে খেলায় মনোনিবেশ করতে পারে, সেজন্য এরকম সিদ্ধান্ত খুবই ইতিবাচক।’

এদিকে, শুধু সাকিবকে নিয়ে ভাবলেই হবে না। সাবেকদের মতে, তারকা ক্রিকেটাররা সবাই দেশের সম্পদ। তাদের নিরাপত্তার বিষয়টিও আলাদাভাবে নজরে আনা উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

আরেক সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল বলেন, শুধু সাকিব নয় আমাদের সব ক্রিকেটাররাই দেশের সম্পদ। তারা দেশকে রিপ্রেজেন্ট করে। তাই তাদের সবার নিরাপত্তার বিষয়টিও কর্তৃপক্ষের মাথায় রাখা উচিত।

তবে, বর্তমান সামাজিক পরিস্থিতিতে, যতই নিরাপত্তা জোরদার করা হোক না কেন ক্রিকেটারদের ব্যক্তিগত উদ্যোগেই সচেতন হওয়ার পরামর্শ সবার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102