ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিব ভাই না থাকলেও প্রভাব পড়বে না: টেস্ট অধিনায়ক মুমিনুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ মিরপুর শের-ই বাংলায় দলীয়ভাবে অনুশীলন করেছে বাংলাদেশ। সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। অনুশীলন শেষেই গণমাধ্যমের মুখোমুখি হন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। কথা হয় সাকিব আল হাসান প্রসঙ্গেও।

শ্রীলঙ্কা সফরে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব- এটা আগে থেকেই নিশ্চিত ছিল। আর তার না থাকায় দলের ফলাফলে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন টেস্ট অধিনায়ক মুমিনুল।

রবিবার টেস্ট সিরিজকে সামনে রেখে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় না সাকিব ভাই বা মুস্তাফিজ না থাকলে দলের ফলাফল হবে না। দেখেন খেলোয়াড় তো আরও আছে। ওনাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর (সাকিব না থাকলে) কোনো প্রভাব পড়বে।’
কাল দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইটে শ্রীলঙ্কা যাবে দল। তিনদিন রুম কোয়ারেন্টাইনের পর শুরু হবে অনুশীলন। ১৭-১৮ তারিখে হবে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ। ২১ তারিখ থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102