ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিব-মোস্তাফিজকে যে বার্তা দিলেন অস্ট্রেলিয়ান তারকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

সাকিব আল হাসান দেশের হয়ে টেস্ট না খেলে (শ্রীলংকা সফর থেকে ছুটি নিয়ে) আইপিএল খেলতে ভারতে চলে গেছেন। তার মতো একই পথ অনুসরণ করছেন দেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। সাকিব-মোস্তাফিজের মতো অর্থের মোহে না পড়ে দেশের স্বার্থে আইপিএলকে না বলে দিলেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার জশ হ্যাজলউড।

৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৪তম আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ান তারকা হ্যাজলউডের।

আইপিএলের সময়ে পরিবারকে সময় দিয়ে মানসিকভাবে চাঙ্গা থেকে জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ আর অক্টোবরে বাংলাদেশ সফরে প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে চান হ্যাজলউড। জাতীয় দলের জন্যই আইপিএলের ২ কোটি রুপির অফার ফেরত দিলেন ৩০ বছর বয়সী এ তারকা পেসার।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে হ্যাজলউড বলেন, সামনে শীত মৌসুমের ব্যস্ততা আছে। ওয়েস্ট ইন্ডিজ সফরটা বেশ দীর্ঘ হবে। বছরের শেষ দিকে বাংলাদেশও আছে। সে জন্যই ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে পরিবারকে সময় দিতে চাই।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওয়ানডে আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ার। বাংলাদেশে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা হ্যাজলউডদের।

ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ সফর শেষে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ এরপর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ আছে অস্ট্রেলিয়ার।

এব্যাপারে হ্যাজলউড বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অ্যাশেজও আছে। অর্থাৎ সামনে ১২ মাস ব্যস্ত সময়। শারীরিক ও মানসিকভাবে নিজের সেরাটা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102