ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিব-মোস্তাফিজকে রেখেই ওয়ানডের প্রাথমিক দল ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

বাংলাদেশ দল এখন সফর করছে শ্রীলঙ্কায়। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে তারা চলে আসবে দেশে। এরপর শ্রীলঙ্কা আসবে বাংলাদেশে। সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। এই ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইপিএলের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে পারবেন না বলে তারা ছুটি নিয়েছিলেন বিসিবির কাছ থেকে। ছুটি নিয়ে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে আইপিএল খেলছেন।তবে আইপিএলের পরপরই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তাদের খেলার ব্যাপারে কোনো সমস্যা নেই বলে জানানো হয়েছে আগেই। সে কারণেই সেই সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে রাখা হয়েছে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে দীর্ঘদিন পর ফেরানো হয়েছে ওপেনার ইমরুল কায়েসকে। সাকিব-ইমরুল ছাড়াও প্রাথমিক দলে ফিরেছেন মাহমুদউল্লাহ, সৌম সরকার, মোসাদ্দেক সৈকত, রুবেল হোসেন, সাইফুদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান।

সর্বশেষ নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ দেয়া হয়েছে ইয়াসির আলি রাব্বীকে। অভিষেক হওয়া ছাড়াই দল থেকে বাদ পড়লেন সম্ভাবনাময়ী এই তরুণ অলরাউন্ডার। নিউজিল্যান্ড সফরে দলে না থাকলেও এবার রাখা হয়েছে তাইজুল ইসলামকে। যথারীতি এই সিরিজেও দলে রাখা হয়নি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

রোববার থেকে শুরু হবে প্রাথমিক স্কোয়াডের অনুশীলন ক্যাম্প। ৫ তারিখ পর্যন্ত ক্যাম্প চলার পর ৬ তারিখ রেস্ট ডে। ৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত আবারও অনুশীলন ক্যাম্প। ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত ক্রিকেটারদের ঈদের ছুটি। এরপর আবার শুরু হবে অনুশীলন ক্যাম্প।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল
তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102