ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাঙ্গু নদীতে নৌকাডুবি: ১৬ ঘণ্টা পর মিললো তরুণীর মরদেহ, নিখোঁজ ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির প্রায় ১৬ ঘণ্টা পর লং রে খুমি (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এই ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১০টায় উপজেলার তিন্দু ইউপির বড় পাথর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লং রে খুমি থানচির রেমাক্রি ইউপির অং লে খুমি পাড়ার বাসিন্দা লং বে খুমির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ অক্টোবর) সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন বাসিন্দা নৌকা নিয়ে রেমাক্রি বাজারে আসেন। পরে বিকেলে বাড়ি ফেরার পথে রেমাক্রির ছোট পাথর এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় ইঞ্জিনচালিত নৌকাটি হঠাৎ পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। পরে সাঁতার কেটে ছয়জন তীরে পৌঁছাতে পারলেও বাকি তিনজন নদীর স্রোতে নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার থানচি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে লং রে খুমি (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌকা ডুবিতে তিনজন নিখোঁজের ঘটনায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের মরদেহ উদ্ধারে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102