ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাজঘরে সৌম্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ দল। ৪ ওভারে ২২ রানে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাঈম। তার আগে ১১ বলে ৯ রান করার সুযোগ পান তিনি।

নাঈম আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এ তারকা ব্যাটসম্যান। পরপর দুই বলে ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।

মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩০তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে শ্রীলংকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় টাইগাররা।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসাইন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, রসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিচ নর্টজে ও তাবরাইজ শামসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102