ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাজেকে চান্দের গাড়ি উল্টে দুইজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৫ বার পঠিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে চান্দের গাড়ি উল্টে (জিপ গাড়ি) কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াস আলী (৪৫) ও শ্রমিক অনন্ত ত্রিপুরা (৪০) নিহত হয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) সকালে সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেকের নাঙ্গলমারা ২ নম্বর কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী ইলিয়াছ হোসেনের বাড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় এবং শ্রমিক অনন্ত ত্রিপুরার বাড়ি সাজেক মাচালং এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাচালং বাজার থেকে কলা বোঝাই করে একটি চান্দের গাড়ি বাঘাইহাটে আসছিল। পথে নাঙ্গলমারা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পাহাড়ি খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102