ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৪৫ বার পঠিত

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি মোহাম্মদ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হলেও বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হয়।

সালাহ উদ্দিন সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছৈয়দাবাদ এলাকার ওবায়দুল হাকিম মুন্সির বাড়ির রফিক আহমদের ছেলে। তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। গত মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই সাতকানিয়ার কেরানীহাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ছাত্র-জনতা অবস্থান কর্মসূচি পালন করে। এসময় সেখানে দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা-ককটেল বিস্ফোরণ ঘটান আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ঘটনাস্থলে থাকা কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর এবং একটি অটোরিকশায় আগুন দেয়। এসময় লাঠিসোঁটা, হকিস্টিক ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করেন।

এ ঘটনায় ২৮ আগস্ট ভুক্তভোগী সিফাতের বাবা মোহাম্মদ তসলিম বাদী হয়ে চার ইউপি চেয়ারম্যানসহ ৮১ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওচমান আলী, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম, ঢেমশা ইউপি চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শান, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি আনিসুর রহমান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102