ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতকানিয়ায় দোকান কর্মচারী খুনের ঘটনায় আরও এক আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে দোকান কর্মচারী আবদুল গনি প্রকাশ রকি (২৫) হত্যার ঘটনায় মো. মাঈনুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে কক্সবাজার সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে এ ঘটনায় যুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেফতার তিনজনকে সঙ্গে নিয়ে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা এলাকায় নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইনে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলার সময় তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে খুন করা হয় স্থানীয় একটি ফার্নিচার দোকানের কর্মচারী রকিকে।

গ্রেফতার মাঈনু সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল গণির ছেলে।

পুলিশ জানিয়েছে, গত ২৪ জুন নির্মাণাধীন রেললাইনে বসে গ্রেফতার সোহেল, শফিক এবং মাঈনুকে সঙ্গে নিয়ে মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলছিল নিহত দোকান কর্মচারী আবদুল গনি প্রকাশ রকি। নিহত রকি সাতকানিয়া সদর ইউনিয়নের গুনু মিয়ার ছেলে মনজুর আলমের ফার্নিচারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। রাতে কাজ শেষে রেললাইনে বসে মোবাইলে গেমস খেলত। সে সুবাদেই তাদের সঙ্গে রকির পরিচয়।

ঘটনার দিন রাতে তাদের সঙ্গে গেমসের বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির একপর্যায়ে তারা তিনজনই স্থানীয় হওয়ায় একজোট হয়ে রকিকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যায়। ছুরিকাঘাতে গুরুতর আহত রকিকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২৮ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দোকান কর্মচারী রকি মারা যায়।

পরে ঘটনাস্থল থেকে বিষয়টি তদন্ত করে সন্দেহভাজন কয়েকজনকে ধরে আনে। এদের মধ্যে সোহেলকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে খুনের কথা স্বীকার করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৬ জুন সকালে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে যুক্ত শফিককে গ্রেফতার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করা হয়। পরে খুনের কথা স্বীকার করে তারা আদালতে জবানবন্দিও দেয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতার মাঈনুদ্দীনের ছুরি দিয়েই নিহত রকিকে ছুরিকাঘাত করা হয়েছে বলে দাবি করে স্বীকারোক্তি দেয় ইতোপূর্বে গ্রেফতার দুজন আসামি। বুধবার ভোরে কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102