ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রলির ধাক্কায় বাইক আরোহী কিশোর নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৫২ বার পঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে বালুবাহী ট্রলির ধাক্কায় আলী আকবার (১৭) নামে বাইক আরোহী এক কিশোর নিহত হয়েছে। পৃথক ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর-বালিয়াডাংগা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আকবার কালিকাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আব্দুর রহমান ওরফে আসমত আলী (৩০) তার স্ত্রী শিরিনা পারভীনকে নিয়ে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে করে শিক্ষা অফিসে যাচ্ছিলেন। পথে কালিকাপুর একতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে তারা (স্বামী-স্ত্রী) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে কর শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিয়ে আব্দুর রহমানের কাছের আত্মীয় কালিকাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আলী আকবার দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে সড়কের ৫০০ মিটার এগুতেই বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলী আকবারের মৃত্যু হয়। আলী আকবর পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।

এ ঘটনায় স্থানীয় জনতা বালুবাহী ট্রলি ও ট্রলি চালক আনিসুর রহমানকে আটকে রাখে। পরে স্থানীয়ভাবে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102